June 3, 2026, 6:43 pm
শিরোনাম :
জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সিংগাইরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মানিকগঞ্জে ‘বাউল মহারাজ’ আবুল সরকার গ্রেফতার ধর্ম অবমাননার অভিযোগে ডিবির অভিযান হরিরামপুরে বিএনপির পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত। হরিরামপুর চালা ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার -কামরুল ইসলামের নামে নানা অনিয়ম অভিযোগ উঠেছে। হরিরামপুর চালা ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার -কা আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেল অনুষ্ঠিত। আগামী ২রা ডিসেম্বর মঙ্গলবার বালুরচর জামে মসজিদের উদ্দ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে আলীগের ৪ নেতা গ্রেফতার । হরিরামপুর চালা ইউনিয়নে সম্মিলিত খতমে নবুওয়াত বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। হরিরামপুরে দূর্গম চরাঞ্চলে- ৩১ দফা বাস্তবায়নে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত।

জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে সিংগাইরে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মানিকগঞ্জের সিংগাইরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সিংগাইর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগ।

ধলেশ্বরী সমবায় সমিতির সদস্য মো: বাদশা মিয়া ও ক্যাপিটাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সদস্য আবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, একতা মহিলা সমবায় সমিতির সভাপতি হোসনে আরা, যুগের আলো ঋনদান সমবায় সমিতির সভাপতি মজিবুর রহমান, বসুধা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ও আত্রাইল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো: জাকির হোসেন প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, সদস্য ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোবারক হোসেন
০১৭১১২৪৭৮২৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা