June 3, 2026, 3:01 pm
শিরোনাম :
জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সিংগাইরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মানিকগঞ্জে ‘বাউল মহারাজ’ আবুল সরকার গ্রেফতার ধর্ম অবমাননার অভিযোগে ডিবির অভিযান হরিরামপুরে বিএনপির পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত। হরিরামপুর চালা ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার -কামরুল ইসলামের নামে নানা অনিয়ম অভিযোগ উঠেছে। হরিরামপুর চালা ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার -কা আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেল অনুষ্ঠিত। আগামী ২রা ডিসেম্বর মঙ্গলবার বালুরচর জামে মসজিদের উদ্দ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে আলীগের ৪ নেতা গ্রেফতার । হরিরামপুর চালা ইউনিয়নে সম্মিলিত খতমে নবুওয়াত বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। হরিরামপুরে দূর্গম চরাঞ্চলে- ৩১ দফা বাস্তবায়নে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত।

হরিরামপুরে বিএনপির পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name

 

মোহাম্মদ আলী,স্টাফ রিপোটার, মানিকগঞ্জ।
আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচন -২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর কাঞ্চনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সার্বিক তত্বাবধানে কুশিয়াচর পদ্মারপাড়ে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম খানের সভাপতিত্বে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজহার উদ্দীনের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মানিকগঞ্জ -২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের সদস্য সাবেক সাংসদ  জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী হাবিব হাসান রিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ,উপজেলা বিএনপির সহ সভাপতি ও গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা (লাভলু),উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পেয়ারা) ও সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন), উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কবির হোসেন বুলবুল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিরব আহমেদ চুন্নু ও সদস্য সচিব মোঃ ইমরান।
সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জানান,ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন,মেহনতী ও খেটে খাওয়া মানুষদের যে কোন প্রয়োজনে আমার দল বিএনপি আপনাদের পাশে ছিলো -আছে এবং ভবিষ্যতে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা