June 3, 2026, 3:01 pm
শিরোনাম :
জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সিংগাইরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মানিকগঞ্জে ‘বাউল মহারাজ’ আবুল সরকার গ্রেফতার ধর্ম অবমাননার অভিযোগে ডিবির অভিযান হরিরামপুরে বিএনপির পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত। হরিরামপুর চালা ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার -কামরুল ইসলামের নামে নানা অনিয়ম অভিযোগ উঠেছে। হরিরামপুর চালা ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার -কা আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেল অনুষ্ঠিত। আগামী ২রা ডিসেম্বর মঙ্গলবার বালুরচর জামে মসজিদের উদ্দ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে আলীগের ৪ নেতা গ্রেফতার । হরিরামপুর চালা ইউনিয়নে সম্মিলিত খতমে নবুওয়াত বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। হরিরামপুরে দূর্গম চরাঞ্চলে- ৩১ দফা বাস্তবায়নে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত।

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সিংগাইরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Reporter Name

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

জমির সীমানা নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইরে শারপিন মোল্লা (৬২) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শারপিন মোল্লা একই গ্রামের মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে।

নিহত শারপিন মোল্লার ছেলে মোশারফ হোসেন জানান, আমাদের সঙ্গে সম্প্রতি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মৃত রাজ্জাক মুন্সির ছেলে ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সভাপতি মো: রউফুল মুন্সি ও তার পরিবারের বিরোধ তৈরি হয়। এ নিয়ে আমি ও বাবাকে হত্যার হুমকি দেয় রউফুল মুন্সি ও তার ভাই নজরুল ইসলাম বাবু।

তিনি আরও জানান, শনিবার রাত সাড়ে ৭ টার দিকে আমার বাবা শারপিন মোল্লা স্থানীয় চর উলাইল সরকারি বিদ্যালয় সংলগ্ন দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিল। ফোর্ডনগর দক্ষিন মোল্লা পাড়া কুরবান আলীর বাড়ির সামনে পৌছলে তার উপ হামলা চালায় রউফুল মুন্সি ও তার ছোট ভাই নজরুল ইসলাম বাবুসহ তাদের সাঙ্গপাঙ্গরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় আমার বাবাকে উদ্ধার করে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে, ও, এম তৌফিক আজম স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৫ আগষ্ট মো: রউফুল মুন্সিকে ইউনিয়ন ছাত্রদল সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা